গোপালগঞ্জে নির্মানাধীন সড়কের খুটি অপসারন নিয়ে সড়ক ও বিদ্যুৎ বিভাগের রশি টানাটানি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

এস এম নজরুল ইসলাম।।

সড়ক ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতার কারনে গোপালগঞ্জে তিনটি জেলা সড়কে রাস্তার মাঝে খুটি অপসারন করেনি পল্লী বিদ্যুৎ সমিতি। যে কারনে রাস্তার মাঝে খুঁটি রেখেই সড়ক পাকা করছে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। নির্মানাধীন এসব সড়কের খুটি অপসারন নিয়ে সড়ক ও বিদ্যুৎ বিভাগের চলছে রশি টানাটানি। এক বিভাগ আরেক  বিভাগের উপর দায় চাপিয়ে দিচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা-তালাবাজার, কাশিয়ানী উপজেলার ফুকরা লঞ্চঘাট-রামদিয়া বাজার এবং একই উপজেলার গেড়াখোলা-জয়নগর চলমান এই তিনটি জেলা সড়কের নির্মান কাজ চলছে। এসব রাস্তার নির্মান কাজ ইতোমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে। এসব রাস্তায় পল্লী বিদ্যুতের অসংখ্য খুটি রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিকে খুটি অপসারনের জন্য সড়ক বিভাগ চিঠি দিলেও এখোনো পর্যন্ত খুটি অপসারন করা হয়নি। আর তাই রাস্তার মাঝে খুটি রেখেই ফুকরা লঞ্চঘাট থেকে রামদিয়া বাজার সড়কের বেশীর ভাগ অংশ কার্পেটিং করা হয়েছে।

পল্লীবিদ্যুৎ সমিতি লাইন নির্মান করার সময়ে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা সড়ক ও গ্রামীন সড়কের ঢালে খুটি পুতে বিদ্যুৎ লাইন নির্মান করে থাকে। এক্ষেত্রে তারা সড়কের মালিকানা কর্তৃপক্ষের কোন অনুমতি বা কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন মনে করেন না। অথচ ওই সকল রাস্তা প্রসস্থ করার সময়ে খুটি অপসারনের প্রয়োজনীয়তা দেখা দিলে পল্লী বিদ্যুৎ সমিতিকে চিঠি দিতে হয়। তারা খুটি অপসারনের জন্য প্রাক্কলন তৈরী করে রাস্তার মালিকানা কর্তৃপক্ষকে প্রদান করেন। পল্লী বিদ্যুৎ সমিতিকে খুটি অপসারনের বিল প্রদান করার পরই কেবল তারা খুটি অপসারনের উদ্যোগ নেয়।

স্থানীয়রা জানিয়েছে, আমাদের এলাকার গ্রামীন সড়ক জেলা সড়কে উন্নীত করে সড়ক বিভাগ রাস্তার নির্মান কাজ করছে। এই রাস্তায় বিদ্যুৎ লাইনের অনেক খুটি রয়েছে রাস্তার মাঝে। এসব খুটি না সরানোর কারনে রাস্তার কাজ যথাসময়ে হচ্ছেনা। তাছাড়া রাস্তার মাঝে খুটি থাকায় এই এলাকায় যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। রাস্তার বিভিন্ন মোড়ে রাস্তার মাঝখানে খুটি থাকায় যেকোন সময়ে যানবাহন দূর্ঘটনা ঘটে প্রানহানিসহ বড় ধরনের ক্ষতি হতে পারে। তারা এসব খুটি অপসারন করে দ্রুত রাস্তার নির্মান কাজ শেষ করার দাবী জানিয়েছে।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন জানান, আমাদের রাস্তায় বছরের বিভিন্ন সময়ে আমাদের অনুমতি বা কারিগরি সহায়তা ছাড়াই যত্রতত্র খুটি স্থাপন করে। কিন্তু আমরা যখন রাস্তা প্রসস্থ বা সংস্কার করতে যাই তখন বার বার চিঠি লেখার পরেও পল্লী বিদ্যুৎ তাদের খুটি অপসারন করে না।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা সড়ক ও গ্রামীন সড়কের ঢালে পিলার পুতে বিদ্যুৎ লাইন নির্মান করে থাকি। কিন্তু, নিয়মানুযায়ী আমাদেরকে খুটি সরানোর বিল পরিশোধ করলেই কেবল মাত্র আমরা খুঁটি সরিয়ে থাকি। এর বাইরে আসলে আমাদের কিছু করার থাকেনা।

 

 

 

9 Attachments

 

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর