গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সাদিয়া কুতুব (২০) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১০ জুলাই) গোপালগঞ্জ জেলা শহরের চাঁদমারী এলাকা এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া কুতুব ওই এলাকার কুতুব উদ্দিনের মেয়ে ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পারিবারিক বিষয় নিয়ে বাবা কুতুব উদ্দিনের সাথে মনোমালিন্য হয় সাদিয়ার। এর জেরে সাদিয়া নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গালায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রক্ষিতে মায়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে ওই শিক্ষর্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। #

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর