গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জে বাসের ধাক্কায় চয়ন খান (২৬) নামে এক ব্যাটারী চালিত ইজি বাইক চালক নিহত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নিমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইজি বাইক চালক চয়ন খান সদর উপজেলার নিজড়া পশ্চিমপাড়া গ্রামের মিন্টু খানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত চয়ন ইজি বাইক নিয়ে নিয়ে গোপালগঞ্জে থেকে কাশয়ানীর দিকে যাচ্ছিলেন।

এ সময় মোংলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল আরাফাত পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে ইজি বাইকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ইজি বাইকের চালক চয়ন বাসের সাথে বেঁধে গিয়ে একশ গজ দূরে গিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়লে ঘটনাস্থলে সে মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর