গোপালগঞ্জে বিনামূল্যে বই বিতরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

করোনা মহামারির কারনে বই উৎসব না হলেও গোপালগঞ্জে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে বীণাপাণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এ বই বিতরনের উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি চৌধুরী আবুল কালাম আজাদ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোছাঃ নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, বীণাপাণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আকতার প্রমুখ।

পরে এস এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ হাসিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজসহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে বই বিতরন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর