কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের সৌজন্যে ও ব্যবসায়ী রতন রায়ের উদ্যোগে ৫শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার উপজেলার দয়াল হালদার আদর্শ বিদ্যাপিঠ মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, ব্যবসায়ী রতন রায়, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাক শান্তিলতা বাড়ৈ, আওয়ামী লীগ নেতা নিত্যানন্দ হালদার, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর