গোপালগঞ্জে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের নিরাপত্তা কর্মী, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মা ও শিশু হাসপাতালে পিপিই, মাস্ক, স্যানিটাইজার, গগলসসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ মঙ্গলবার বিকালে এসব স্থানে স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রী হস্তান্তর করেন নৌবাহিনীর খুলনার এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

এ সময় খুলনা নেভাল এরিয়ার উর্ধতন কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, জাতির পিতার সমাধী সৌধের সহকারী কিউরেটর নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী নৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। পরে বঙ্গববন্ধু, পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর