গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়েছে মাদকসেবীরা, আটক-১

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক বিক্রি ও সেবনে বাধাঁ দেয়ায় মো: সোমেল সরদার (৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়েছে মাদকসেবীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মো: সোমেল সরদার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে। তার ফুকরা বাজারে অটো মোবাইলের (গাড়ীর খুচরা যন্ত্রাংশ) দোকান রয়েছে।

আহত সোমেল সরদারের ভাই কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার জানান, বেশ কয়েকদিন আগে মাদকসেবী আজিম, মোবারক ও সাইফুলকে এলাকায় মাদক বিক্রি ও সেবন করতে নিষেধ করেন সোমেল সরদার।

বুধবার রাতে ওই মাদকসেবীরা আবারো মাদক বিক্রি ও সেবন করতে গেলে সোমেল সরদার বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর শুনে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর