গোপালগঞ্জে মালবাহী ট্রেনে কাটা পড়ে নারী নিহত, আহত-১

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে মালবাহী ট্রেনের ধাক্কায় রেখা বেগম (৩২) নামে এ নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো একজন।

আজ রবিবার বেলা ১টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রেখা বেগম কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ীয়া গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, কয়েকজন যাত্রী নিয়ে তিলছড়া এলাকায় রেল লাইন পার হচ্ছিল একটি নসিমন। এ সময় মালবাহী একটি ট্রেন নসিমনটিকে ধাক্কা দিলে ট্রেনের নীচে কাটা পড়ে রেখা বেগম ঘটনাস্থলে নিহত হন। এ সময় অপর একজন আহত হন। আহতকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দূর্ঘটনার বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা নিহতের মরদেহ বাড়ীতে নিয়ে গেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর