গোপালগঞ্জে যাত্রীবাহী বাস রাস্তার খাঁদে পানিতে পড়ে নিহত ৪,আহত ১৯

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাঁদে পানিতে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং অপর ১৯ যাত্রী আহত হয়েছে।আহত ১৩জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম নাছিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আজ শনিবার বেলা ১২টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে,পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন বাসযাত্রী ও ভ্যান চালক নিহত হয় এবং ১৯জন আহত হয়।নিহতদের মধ্যে ভ্যানচালক আকাম উদ্দিন ছাড়া বাকী ৩জনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর