গোপালগঞ্জ শিশু পরিবারের এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ধোয়াশা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ শিশু পরিবারের এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শিশু পরিবার কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বললেও ওই শিশুটির পরিবার এটিকে হত্যাকান্ড বলছেন। যদিও  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন শিশুটির মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জের পাশ্ববর্তী নড়াইল জেলার নড়াগাতি থানার তেলকাড়া গ্রামের ইঞ্জিল খার ছেলে জোবায়ের রহমান (১২) নামের ওই শিশুটি গোপালগঞ্জ জেলা সদরে অবস্থিত শিশু পরিবারের ৪র্থ শ্রেনীর ছাত্র।

আজ মঙ্গলবার দুপুরে শিশু পরিবারের দোতালার বেলকোনিতে থাকা কাপড় শুকানো বাঁশের সাথে গামচা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে কর্তৃপক্ষ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিশু পরিবারের উপ-তত্তাবধায়ক মোঃ মোশারফ হোসেন জানিয়েছেন, শিশুটি খেলতে খেলতে গামছায় গলায় ফাঁস লাগতে পারে এবং এভাবে তার হয়তো মৃত্যু হয়েছে। শিশুটির সাথে প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীরও মনোমালিন্য ছিল বলে তার জানা নেই। তিনি বলেন, সাজেদুল ইসলাম নামে তার এক সহপাঠী প্রথমে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে সবাই বিষয়টি জানতে পারি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাই।

মৃত শিক্ষার্থীর খালু তারেক শেখ জানান, তার ভাগ্নেকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, শিশুটির স্বজনরা মৌখিকভাকে অভিযোগ করেছেন যে, শিশুটিকে হত্যা করা হয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে বলেছি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, এটি অত্যন্ত দুঃখের বিষয়। আমি পুলিশকে বলেছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর