জেল হত্যা দিবস উপলক্ষে  টুঙ্গিপাডায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের পক্ষে থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে ফুল দিয় শ্রদ্ধা জানান। এরপর আলাদাভাবে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু, তাঁর পরিবারের নিহত সদস্য ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: শাম্মী আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার অন্যান্য উপজেলা সদরে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর