টুঙ্গিপাড়ায় ছাত্র-শিক্ষক বিরোধের জের। প্রধান শিক্ষককে অবরুদ্ধ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ করেসপন্ডেন্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্র-শিক্ষক বিরোধের জের ধরে বিক্ষুব্দ ছাত্ররা স্কুলের প্রধান শিক্ষককে ঘন্টাব্যাপী স্কুলে আটকে রাখার ঘটনা ঘটেছে।

আজ শনিবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের ছাত্র-ছাত্রীরা জানায়, আজ বেলা ১১টার দিকে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস স্কুলের অনলাইন ক্লাস নেয়া বিষয়ে আলোচনার জন্য স্কুলে ডেকে পাঠান। ছাত্ররা স্কুলে হাজির হয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনায় বসলে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য দেখা দেয়।এছাড়া ছাত্রদের সাথে প্রধান শিক্ষকের পূর্বের বিষয়ে মতবিরোধ থাকায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে পড়ে।এক পযায়ে ছাত্ররা বিক্ষুব্দ হয়ে স্কুলের গেটের সামনে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং স্কুলের মুল গেটে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে অবরুদ্ধ করে রাখে।

পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার এবং স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান খালিদ হোসেন সেখানে উপস্থিত হন।তারা স্কুলের ছাত্র এবং  গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ হোসেন সাংবাদিকদের জানান, ছাত্র ও শিক্ষদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃস্টি হয়েছিল। এ নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তিতে সিদান্ত নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর