প্রায়ত ধর্ম প্রতিমন্ত্রীর কবরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

প্রায়ত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার দুপুরে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র কররে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক এম বদরুল আলম বদরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার (১৩ জুন) রাতে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালের মারা যান। পরে তার করোনা পজেটিভ আছে। মৃত্যুর পর তার মরদেহ গ্রামের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর