বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা ও বিভ্রান্ত ছড়ানোর প্রতিবোদে গোপালগঞ্জে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারী বিএনপি-জামাতের মদদ পুষ্ট ও ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক বিভ্রান্ত ছড়ানোর প্রতিবোদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ এ কর্মসূচী পালন করে।

আজ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে জড়ো হয় স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে গোপালগঞ্জ জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।

মানববন্ধন চলাকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার পাল, আজিজুর রহমান, সহ সভাপতি হেলাল কাজী, নুরুজ্জামান শরীফ, আনিচুর রহমান , মহিলা সম্পাদিকা শিমু বেগম নুপুর, সাংগঠনিক সম্পাদক মো : শামীম সিকদার, মো: জাভেদ ইকবাল, অর্থ সম্পাদক আরমান শেখ, সদস্য মো: মিরাজ আলী, কাজুলিযা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: হেমায়েত শেখ, উলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আল আমীন জনি বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, পাকিস্তানি দোসর বিএনপি জামাত এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। যে কারনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধীতা করছে। বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে দেশের সকল জেলায় ভাস্কর্য নির্মানের দাবী জানায় বক্তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর