বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার দুপুরে শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মেজর (অব.)আব্দুল হাফিজ মল্লিক ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান সিরাজের নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তির কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া-এমপি, সাবেক এমপি লিয়াকত শিকদার, মামুন মজুমদার, মেজর (অব. খন্দকার হাফিজ, মোঃ আরিফুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর