মধুমতি নদীতে নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ঘাট এলাকায়  ইঞ্জিন চালিত নৌকা থেকে পড়ে যাওয়া বাবা-ছেলেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ সকাল ৮টা থেকে দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে নদীর দুই কিলোমিটার পর্যন্ত স্রোতের গতিপথে এ তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন ডুবুরী দল।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬মাস বয়সের শিশু সন্তানসহ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ান নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। এদিন একটি ট্রলারে করে মুসা তার পরিবারের ৬জন সদস্য নিয়ে ঘুরে বেড়ানোর উদ্যেশ্যে  কালনায় মধুমতি নদীতে  গেলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

জানাগেছে, নদীতে ট্রলার যোগে  ফেরার পথে  ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে পানির স্রোতে ট্রলারটি  নির্মানাধিন কালনা ব্রিজের  পিলারে গিয়ে সজোরে ধাক্কা লাগে। তখন পুলিশ সদস্য মুসা ও তার কোলে থাকা শিশুটি পানিতে পড়ে যায়। তার পর থেকেই বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে উদ্ধার কারীরা ডুবুরী দল জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর