মুকসুদপুরে অগ্নিকান্ডে ৪ দোকান ভুস্মীভূত, কোটি টাকার ক্ষতি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন বাজারে অগ্নিকান্ডে কয়েকটি দোকান ভুস্মিভূত হয়েছে। এতে ব্যবসায়ীরা প্রায় কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।

এলাকাবাসী জানান, আজ (১জুন) সোমবার আনুমানিক রাত্র ২ টার দিকে বলনারায়ন বাজারে হায়াত খোন্দকারের মুদি দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। মুর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মহব্বত খোন্দাকার, শ্রীবাস বিশ্বাস ও হাফিজুর কাজীর কাপড়ের দোকানসহ কয়েকটি দোকান ও দোকানের মালামাল এবং নগদ টাকা পুড়ে ভুস্মিভূত হয়ে গেছে ।

স্থানীয় জনগন এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাজিব হোসেন ও লিডার মিজানুর রহমানের নেতৃত্বে দুইটি ইউনিটের প্রচেষ্টা চালিয়ে দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনে। সময় মত ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনা স্থলে না পৌছলে বলনারায়ন বাজারের সবগুলো দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হতো বলে এলাকাবাসী জানান। হায়াত খোন্দকার, মহব্বত খোন্দকার, শ্রীবাস বিশ্বাস ও হাফিজুর কাজীসহ কয়েক জন ব্যবাসীর দোকান, দোকানের মালামাল এবং নগদ টাকা আগুনে ভুস্মিভূত হয়ে ব্যাপক ক্ষতিগ্রমস্থ হয়েছে।

অন্যদিকে, ক্ষতিগ্রস্থ দোকান মালিক হায়াত খোন্দকার জানান, শত্রুতাবশতঃ তার প্রতিপক্ষের লোকজন তার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
মুকসুদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন যে, ফায়ার সার্ভিস দাদেরকে জানিয়েছে যে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর