মুকসুদপুরে সিডলেস বা বিচি বিহীন লেবুর চাষ করে কৃষকের ভাগ্যবদল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

উন্নত জাতের সিডলেস বা বিচি বিহীন লেবুর চাষ করে ভাগ্য বদলেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের এক কৃষক। তার পরিবারে ফিরেছে সুদিন। পাশাপাশি এই লেবু বাগানে কাজ করে খেয়ে পরে ভালো আছেন আরো বেশ কয়েকটি পরিবার।জেলার অন্য কৃষকেরা এ ধরনের লেবু বাগান করে নিজেদের ভাগ্য বদলাবেন এমনটি প্রত্যাশা কৃষি বিভাগের।

মুকসুদপুর উপজেলার কৃষক সামিউল হক আড়ই একর কৃষি জমি লিজ নিয়ে এবছরের প্রথম দিকে শুরু করেন উন্নত জাতের বিচি বিহীন লেবুর চাষ। লেবুর চাষ শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগানে আশাতিত ফল ধরেছে। লেবু গাছে থোকায় থোকায় লেবুতে ভরে গেছে। সামিউলের এ সাফল্যে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এলাকার অনেক যুবক লেবু চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

সৌদি প্রবাসী নুরুল হোসেন এসেছেন এই লেবু বাগান দেখতে। তিনি তার জমিতে লেবু বাগান করতে চান। তিনি বলেন করোনা আসার আগে তিনি দেশে এসে আটকে গেছেন। এখন আর তিনি সে দেশে থাকতে চাননা। তিনি দেশে বসেই কিছু একটা করতে চান। তাই তিনি এই লেবু বাগান দেখতে এবং বাগান মালিকের সাথে কথা বলতে এসেছেন। তিনি জানান, এই বাগানের লেবু গাছে যেভাবে লেবু ধরেছে তাতে মন ভরে যায়। আগামীতে আমিও এই জাতের লেবু বাগান করবো বলে আশা করছি।

বাগানের মালিক মোঃ সামিউল হক জানান, অনেকে আমার কাছে পরামর্শ নিতে আসে। আমি তাদের সিডলেস বা বিচিবিহীন এই জাতের লেবু বাগান করতে বলি। এতে অনেক বেশী ফলন। আমি লেবুর চারা বানিয়েছি। কেউ চারা ও পরামর্শ নিতে আসলে আমি তাদেরকে পরামর্শ দেই।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, কৃষকেরা যদি এই লেবু চাষে উদ্বুদ্ধ হন তাহলে আমাদের ভিটামিন সি-এর ঘাটতি পূরন হবে। আমি সবাইকে এরকম বাগান করার পরামর্শ দিচ্ছি। এই সিডলেস বা বিচি বিহীন লেবুর চাষ করে কৃষকেরা লাভবান হতে পারবেন।এটি সারা জেলায় চাষাবাদ ছড়িয়ে গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর