মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দেশে চলছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আর মহামারীর তান্ডব। প্রাকৃতিক এই বিপর্যয় ও মহামারী কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দৃঢ় প্রত্যয় আর বুকে অদম্য সাহস নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনাসদস্য।

এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। আজ ১৪ জুন রবিবার গোবরা মিত্র কলেজ মাঠে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। দিনভর এই স্বাস্থ্যসেবায় গর্ভবতী মায়েদের রক্তের পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর মেডিক্যাল ইউনিটের ০৭ জন বিশেষজ্ঞ ডাক্তার এ চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আগত গর্ভবতী মায়েদের করোনার কোন লক্ষণ থাকলে পরীক্ষার জন্য তার স্যাম্পল কালেক্ট করা হয় এবং পরবর্তীতে মোবাইল ফোন এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন সেনাসদস্যরা।

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় সেনা প্রধান দেশের সকল জেলায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশের উন্নতির জন্য সব ধরনের কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়াও করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ গণপরিবহন মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর