যুদ্ধাপরাধীদের পরিবার এখনো মুক্তিযুদ্ধের চেতনার উপর ফনা তুলে আছে-ডিআইজি হাবিব

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, “যুদ্ধাপরাধীদের পরিবার এখনো মুক্তিযুদ্ধের চেতনার উপর ফনা তুলে আছে। সুযোগ বুঝে যে কোন সময় ছোবল মারবে।”

তিনি আজ শনিবার টুঙ্গিপাড়ায় মধুমতি পর্যটন মোটেলে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আয়োজনে মানবতাবিরোধী অপরাধের বিচার; তদন্তের চ্যালেঞ্জ ও সাফল্য বিষয়ক সঞ্জীবনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তদন্তসংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কো-অর্ডিনেটর অবঃ আইজিপি এম, সানাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা বক্তব্য রাখেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, বেসরকারি ভাবে নব-নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, অফিসার ইনচার্জ এএফএম নাসিম, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বীর মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর