রাতের আধারে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ ব্যুরো।।

ত্রাণ নিতে আসা কর্মহীন, অসহায় ও দু:স্থ মানুষদের সম্মানের কথা চিন্তা করে গোপালগঞ্জে রাতের আধারে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ খাদ্য সহায়তার মধ্যে চাল ১০ কেজি, তেল, পিয়াজ, আলু ও ডাল ২ কেজি করে ও ২ পিস সাবান রয়েছে।

শনিবার (১৭ জুলাই) গভীর রাতে জেলা শহরের মান্দারতলা, গেটপাড়াসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ অাব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল অালম, সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা নিতে অাসা অনেকেই নাম না প্রকাশ করার শর্তে বলেন, করোনার কারনে দীর্ঘ সময় লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন তারা। স্ত্রী, সন্তান নিয়ে ঈদে কি ভাবে চলবে সেই চিন্তায় দিন কাটছিল তাদের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পাওয়ায় তাদের সেই চিন্তা দূর হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, সব সময় পুলিশ মানবিক কাজ করে আসছে। করোনার সময়ও পুলিশ সদস্যরা বসে নেই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণসহ অসহায় মানুষদের পাশে রয়েছে পুলিশ প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরা এবং ঘরে থাকার অনুরোধ জানিয়ে আগামীতেও এসব মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর