৭ মার্চের ঐতিহাসিক ভাষনের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিচার বিভাগ গোপালগঞ্জ এ আলোচনা সভার আয়োজন করে।

আজ রবিবার (০৭ মার্চ) বিকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে-এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাঈম ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আতোয়ার রহমান, অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক ইউসুফ হোসেন, চীপ জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সহকারী জজ সদর এইচ এম কবির হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট হুমায়ূন কবীর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট হাসিবুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট অমিত কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী জজ মুকসুদপুর মোশারফ হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মো: শরীফুর রহমান, সহকারী জজ কোটালীপাড়া ফারহানা ইয়াসমিন, সহকারী জজ কাশিয়ানী মহিদুল হাসান, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম, গোপালগঞ্জ জজ কোর্টের নাজির জাকির হোসেন উকিল বক্তব্য রাখেন।

আলোচনা সভার সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুহিবুর রহমান মাত্র ১ হাজার ৩’শ ৮টি শব্দে সমস্ত মানুষকে একত্রিত করেছিলেন। ১৯ মিনিটের ভাষনে কি ছিল না। সব কিছুই এ ভাষনে উঠে এসেছে। কোথায় কখন কি হবে সব নির্দেশনা ছিল। বঙ্গবন্ধুর ভাষনটি আজ বিশ্ব প্রামাণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর