Home ব্রেকিং নিউজ... আগামীতে জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে যাবে কিনা ভাববার বিষয় আছে-প্রেসিডিয়াম মেম্বার সাইদুর রহমান টেপা

আগামীতে জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে যাবে কিনা ভাববার বিষয় আছে-প্রেসিডিয়াম মেম্বার সাইদুর রহমান টেপা

০
আগামীতে জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে যাবে কিনা ভাববার বিষয় আছে-প্রেসিডিয়াম মেম্বার সাইদুর রহমান টেপা

স্টাফ রিপোর্টার।।

কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় কৃষক পার্টির চেয়ারম্যান সাইদুর রহমান টেপা বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্বাচন গুলোতে যেভাবে অনিয়ম হয়েছে তাতে আগামীতে জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে যাবে কিনা সেটা নিয়ে ভাববার বিষয় আছে।

তিনি বলেন, জাতির জনক জাতির জনকই এখানে রাজনীতির কিছুই নেই। জাতীয় পার্টি করি, বা বিএনপি করি বা অন্য দল করি এটা কোন বিষয় না। জাতির জনককে নিয়ে কোন আপস নেই, কোন বিতর্ক নেই। আমরা জাতির জনকের কথায় মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি।

নির্বাচনে জোট করা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি কখনোনো আওয়ামী লীগের সাথে গাটছাড়া বাঁধেনি। তবে আমরা মনে করেছি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দরকার। সেজন্যই আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছি।

তিনি আরো বলেন, আগামীতে জাতীয় পার্টি কাদের সাথে জোট বাঁধবে সেটি পার্টির মিটিং এ সিদ্ধান্ত নেয়া হবে। তবে জামাতের সাথে জোট বাঁধা হবেনা বলে তিনি জানান।

আজ শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপা। পরে বঙ্গবন্ধুর ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ আলমগীর হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here