উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুল। তদন্ত কমিটি মাঠে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

জঙ্গি নেতা মুফতি হান্নান মুন্সির আপন খালাত ভাই মুন্সি মাহফুজ হাসানাত কামরুলকে সভাপতি করে কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করাকে কেন্দ্র করে অভিযোগ ও বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ পাওয়ায় কেন্দ্রীয় কৃষকলীগ থেকে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি আজ মঙ্গলবার দুপুরে বিষয়টির ব্যাপারে তদন্ত কাজ সম্পন্ন করেছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত তদন্তে কোটালীপাড়ার ১১ ইউনিয়ন কমিটির মধ্যে ৮ ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন। তারা অবশ্য সবাই গঠিত কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের বিষয়ে কোন অভিযোগ করেননি।

তাছাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সাবেক সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবীর, বর্তমান পৌর মেয়র শেখ কামাল হোসেন, সাবেক পৌর মেয়র অহেদুল ইসলাম হাজরা, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারন সম্পাদক আব্দুর রহমানসহ বেশ কয়েক জন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির সদস্যরা অভিযুক্ত ও অভিযোগকারী নেতা-কর্মিদের সাথে আলাদাভাব বসে তাদের সাথে কথা বলেন।তদন্ত কমিটির প্রধান কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলী বলেন, তারা তদন্ত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেবেন।এ বিষয়ে তারা তাদের সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, গত শুক্রবার(৯ এপ্রিল)কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলীকে আহবায়ক করে ৫সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যা সদস্যরা হলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এম.এ.ওয়াদুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী ও সদস্য মোঃ সিরাজুল ইসলাম।

গত বুধবার (৭ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের একাংশ ও আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের আয়োজনে বর্তমান কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংসাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, মুন্সি মাহফুজ হাসানাত কামরুল একজন অরাজনৈতিক ব্যক্তি। কামরুলের আপন খালাতো ভাই জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নান। সম্মেলন না করে একটি মহল অর্থের বিনিময়ে রাতের আধারে গত ৪ এপ্রিল এই বিতর্কিত কমিটি গঠন করেছেন।

বিষয়ে গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বিশ্বানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,  সাংগঠনিক নিয়ম মেনে কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এখানে  অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়।

উপজেলা কৃষক লীগের নব নির্বাচিত সভাপতি মুন্সি মাহফুজ হাসনাত কামরুল বলেন, আমার পিতা মুন্সি আবুল কাসেম আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। আমার ভাই মুন্সি এবাদুল ইসলাম  উপজেলা কৃষক লীগের আহবায়ক ছিলেন। জঙ্গি নেতা হান্নান মুন্সি আমার খালাত ভাই। তারা স্বাধীনতা বিরোধী তাই  তাদের সাথে আমাদের ৫০ বছর ধরে কোন সম্পর্ক নেই। আমি ঢাকায় ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর