কাশিয়ানীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার এস.আই রোকোনুজ্জামান(২৫)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আত্মহননকারী ওই এসআই-এর পিতার নাম আব্দুর রাজ্জাক। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে।

জানা গেছে, আজ মঙ্গলবার ভোর রাতে থানা কোয়ার্টারের সিড়ির কাছের রডের সাথে তাকে ঝুলতে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এস.আই। এসময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সকলকে খবর দেন বলে এস.আই আলমগীর কবীর জানিয়েছেন। পরে তাকে ধরাধরি করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, কি কারনে সে আত্মহত্যা করেছে তা তারা বুঝতে পারছেন না। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর