করোনা এবং আম্পান মোকাবেলায় আর্তমানবতার সেবায় যশোর সেনানিবাস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

মরনব্যাধি করোনা ভাইরাস এবং সুপার সাইক্লোন আম্পানের মত সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে আঁধার কাটিয়ে ঊষার আলো দেখাতে দরিদ্র মানুষের পাশে থাকার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ।

মুলতঃ করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষকে জনসচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামলেও পর্যায়ক্রমে বেড়ে যায় সেনাবাহিনীর কাজের পরিধি। এরই ধারাবাহিকতায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে করোনা হতে বাঁচতে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ও ঘরে থাকার আহ্বান জানানো হয়। এছাড়া জনসচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সংকটে বীজ বিতরণ, সেনাবাহিনীর গাড়ি দিয়ে রাস্তায় বিশুদ্ধ পানি ছিটানো, শহরে প্রবেশ পথে গাড়িসমূহে জীবাণুনাশক ছিটানো, জনসচেতনতায় মাইকিং করা, বেনাপল স্থলবন্দর দিয়ে আসা পণ্যবাহি গাড়ী চেকিংসহ নানাবিধ জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এদিকে সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় দুর্গম এলাকা পাড়ি দিয়ে শত শত পানিবন্দী মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়াও আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্থ ধর্মীয় উপসনালয়, ঘরবাড়ী ও রাস্ত-ঘাট মেরামত, বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেবা প্রদান এবং ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ দ্রুত মেরামতের নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর