করোনা এবং আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের নিরলস প্রচেষ্টা অব্যাহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনা ভাইরাসের মহামারীতে যখন সবাই অমানিশার মত অন্ধকারে নিমজ্জিত তখন মানবতার মহান ব্রত নিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

বর্তমান করোনা পরিস্থিতিতে, যশোর অঞ্চলের প্রতিটি প্রান্তিক এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সেনাসদস্যরা। দেশপ্রেম আর মানবিক মূল্যবোধ থেকেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজেরা বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করছেন। মাঠ পর্যায়ে নিজেদের রেশন বাচিঁয়ে ত্রাণ সহায়তা প্রদান, মানুষকে সচেতন করতে রোদ বৃষ্টি উপেক্ষা করে টহল দেয়া এবং সেই সঙ্গে দুস্থ ও অসুস্থদের স্বাস্থ্য সেবা প্রদানে বর্তমানে অন্যতম ভরসার নাম বাংলাদেশ সেনাবাহিনী । এছাড়াও গণপরিবহন মনিটারিং, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, খাদ্য সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ, মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করাসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মানের কাজ। আম্পানের প্রভাবে পানিবন্দী শত শত মানুষকে খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এর ফলে উপকূলবর্তী ক্ষতিগ্রস্থ মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর