Home ব্রেকিং নিউজ... কোটালীপাড়ায় শিক্ষকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন

কোটালীপাড়ায় শিক্ষকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন

০
কোটালীপাড়ায় শিক্ষকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি :

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে ।

গোপালগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ৬ শতাধিক শিক্ষকদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন। মানসম্মত ও সময়োপযোগী উপহার পেয়ে খুশি হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ।

হাজরাবাড়ী টিকরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বাড়ৈ জানায়, স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট-এর জন্য শিক্ষকদের স্কুলে আসতে হয়। এই সুরক্ষা সামগ্রী ব্যাবহার করে করোনা মহামারী থেকে নিজেদের সুরক্ষা ও আমাদের শিক্ষার্থীদেরও সুরক্ষিত রাখতে পারবো ।
জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে কিন্তু শিক্ষা কার্যক্রম থেকে নেই। এই মহামারী করোনার ঝুঁকি নিয়েও শিক্ষকরা নিয়মিত স্কুল কলেজে উপস্থিত থেকে অনলাইন প্লাটফর্মে ও অস্যাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করতেছেন। চলমান পরিস্থিতি থেকে শিক্ষকরা নিজেদের এবং শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে পারে এজন্যই আমরা সুরক্ষা সামগ্রী প্রদান করে শিক্ষকদের সহযোগীতা করার চেষ্টা করেছি।

সুরক্ষা সামগ্রী বিতরনে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক অনিকেত পান্ডে, সুধাংশু গাঙ্গুলী, রামশীল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক অনুপ হালদার মনা, ছাত্র নেতা সম্পদ বাড়ৈ, উজ্জল সরকার,লিমন হালদার প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here