গোপালগঞ্জ পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমূনা পরীক্ষা শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জ পিসিআর ল্যাবে আজ বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের নমূনা পরীক্ষা শুরু হয়েছে।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের ৬ষ্ঠ তলায় এই পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।বেলা ১১ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ কার‌্যক্রমের শুভ সুচনা করেন।

এসময় মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ খান গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, বিএমএ সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবিরসহ চিকিৎসক ও টেকনোলজিস্টগণ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল(অব.)মুহাম্মদ ফারুক খানের প্রচেষ্টায় “সামিট গ্রুপ” গোপালগঞ্জে এ পিসিআর ল্যাব স্থাপন করে।

সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, আগে ঢাকা, খুলনাও ফরিদপুরে পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হতো। ২/৩ দিন পর করোনা পরীক্ষার রিজাল্ট পাওয়া যেতো।এটা জেলাবাসীর অনেক দিনের চাওয়া ছিলো।

এ ল্যাবে প্রতি শিফটে ৯৪ টি করে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন ৩/৪ শিফটে ২’শ থেকে ৩’শ নমুনা পরীক্ষা করা হবে। এ ল্যাবে ১৪ জন চিকিৎসক ও ১০ জন টেকনোলস্ট কাজ করবেন।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা বলেন, এখানে ল্যাব স্থাপনের ফলে জেলাবাসী সুফল ভোগ করবেন। আজ থেকে জেলাবাসী প্রতিদিনই করোনা পরীক্ষার রেজাল্ট পাবেন।এ জেলাসহ আশপাশের জেলার মানুষও এখান থেকে ১০০ টাকার খরচ করে করোনা পরীক্ষা করতে পারবেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এই এলাকার মানুষের জন্য একটি বড় চাওয়া ছিলো করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন। আজ গোপালগঞ্জবাসীর সে আশা পূরণ হলো। করোনার দ্বিতীয় ওয়েবকে মো্কাবেলা করতে এ পিসিআর ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর