Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জ সড়ক জোনে গণশুনানী অনুষ্ঠিত

গোপালগঞ্জ সড়ক জোনে গণশুনানী অনুষ্ঠিত

০
গোপালগঞ্জ সড়ক জোনে গণশুনানী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ও পরিবীক্ষণ কার‌্যক্রমের ক্রমিক নং ৩.৩ অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সড়ক জোন গোপালগঞ্জের প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগ চত্বরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

গণশুনানীতে গোপালগঞ্জ সড়ক জোনের বিভিন্ন সড়ক সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সাধারন মানুষের কথা মনোযোগের সাথে মুনে সমস্যা সমাধানে করণীয় শীর্ষক দিকনির্দেশনা দেন সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ।

এ সময় ফরিদপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসানউদ্দিন আহম্মেদ, মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রেদয়ানুল ইসলাম, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারহান ইমরান, গোপালগঞ্জ বিআরটিএ এর সহকারি পরিচালক লাইলাতুল মাওয়া, বাস মালিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ। শুনানী সঞ্চারণা করেন গোপালগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগী প্রকৌশলী কমলেশ বিশ্বাস।

শুনানীতে গোপালগঞ্জ সড়ক জোনের আওতাধীন বিভিন্ন বিভাগের প্রকৌশলীগণ, বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here