গোপালগঞ্জ ৫টি সংবাদিক সংগঠনকে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
সংবাদকর্মীদের সংবাদ ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ ৫টি সাংবাদিক সংগঠনকে কম্পিউটার দিলেন জেলা প্রশাসক।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে আনুষ্ঠানিকভাবে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ এর সাংবাদিক নেতৃবৃন্দদের  হাতে এ কম্পিউটার তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াসুর রহমান. সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আল রাফি, মোঃ মামুন খান, জেলা তখ্য অফিসার মুঈনুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, কালের কন্ঠের প্রসূন মন্ডল, বাংলানিউজের একরামুল কবীর, এসএ টিভির বাদল সাহা, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, নিউজ২৪ এর মুন্সী মোহাম্মাদ হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক প্রধান মন্ত্রীর কার‌্যালয় থেকে পাঠানো “হাই ফ্লো নজল ক্যানোলা” মেশিন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের কাছে হস্তান্তর করেন। এ সময় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) চক্ষু চিকিৎসক মহেশ ঢালী উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর