গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা আক্রান্ত হয়ে ‍আক্কাস ‍‍আলী খান (৬১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ীতে ‍চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় মারা যাওয়া কৃষক ‍আক্কাস ‍‍আলী খান মুকসুদপুর উপজেলার বাটিকামারি‍ ‍ইউনিয়নের বাহাড়া চরপাড়া গ্রামের জলিল খা’র ছেলে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহমুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত কয়েকদিন আগে ‍আক্কাস ‍‍আলী খানের করোনা উপসর্গ দেখা দেয়। তিনি ১৫ জুন ফরিদপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিয়ে আসেন। এরপর থেকে তিনি বাহাড়া চরপাড়া গ্রামের নিজ বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন।বৃহস্পতিবার বিকালে তিনি নিজ বাড়ীতে মারা যান। পরে তার নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট আসে।

তিনি আরো জানান, করোনায় মারা যাওয়া ও ব্যক্তি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা প্রস্ততি নিচ্ছেন।

প্রসঙ্গত, এর আগে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে মুকসুদপুরে তিনজন, সদর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন করে রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর