গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় অন্ততঃ ৫০ যাত্রী আহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় অন্ততঃ ৫০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর শিবগাতিতে সূর‌্যমুখী পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ওই বাসের অন্ততঃ ২৮ জন যাত্রী আহত হয়।মারাত্মক আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানাগেছে।

অন্যদিকে, একই মহাসড়কের গেড়াখোলা এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হয়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে এবং মারাত্মক আহত ৪ জনকে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর