গোপালগঞ্জে ফলের চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষীরা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোজাম্মেল হোসেন মুন্না,গোপালগঞ্জ।।
অসময়ে গাছে পেঁকে রয়েছে বড় বড় আম,গাছ ভর্তি থাই নারিকেল গাছে ডাব, দেশী-বিদেশী ফলের সমাহার, তার সাথে রয়েছে ওষধি গাছ ও ফুলের বাহার।যেখানে আসলে মন ভরে যায়। বলছিলাম গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টারের কথা। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কাশিয়ানীর রাতইলে এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছরেই কৃষির উন্নয়নে এলাকার মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে।

দেশী-বিদেশী আম,জাম,লিচু,নারিকেলসহ বিভিন্ন প্রজাতির গাছে ঠাসা গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত হর্টিকালচার সেন্টার। এখানে গেলে পাওয়া যাবে অন্ততঃ অর্ধ শতাধিক প্রজাতির বিভিন্ন ফলের কলমের ও বীজ থেকে তৈরী করা ফলের চারা।বিশেষ করে আমরা অনেক দাম দিয়ে যেসব বিদেশী ফল বাজার থেকে কিনে খাই তার অধিকাংশই এই সেন্টারটিতে পাওয়া যায়। স্বল্পদামে বিক্রি হচ্ছে এসব গাছের চারা।

কাজু বাদাম, মিশরীয় ডুমুর, রাম্বুটান,এ্যাভোকেডো,থাই নারিকেল,কমলা,মাল্টা,কফি,বারোমাসী আমসহ আরো অসংখ্য প্রজাতির দেশী-বিদেশী ফলের চারায় ভরা পুরো এই সেন্টারটি এলাকার শুধু কৃষকই না,সৌখিন ফল চাষীদের বাগান তৈরীতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।স্বল্প দামে কলম চারা ও বীজ থেকে তৈরী চারা নিয়ে অনেকেই এখন সাবলম্বী। বিশেষ করে এ জেলায় মাল্টা চাষ করে অসংখ্য কৃষক লাভের মুখ দেখছে, আর সেই সাথে সুখেরও।

কাশিয়ানীর জামাল মোল্লা, মুকসুদপুরের জিয়াউদ্দিন জানান, এই সেন্টার থেকে বিভিন্ন ফলের চারা বিক্রি করা হয়ে থাকে স্বল্পদামে। এখান থেকে বিভিন্ন ফলের চারা নিয়ে বাগান তৈরী করে আমরা ভাল আছি।আমাদের দেখাদেখী অনেকেই এই সেন্টার থেকে চারা নিয়ে বাগান তৈরীতে উৎসাহিত হচ্ছেন।

গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম জানান, গোপালগঞ্জের এই হল্টিকালচার সেন্টারে পাঁচ শতাধিক প্রজাতির ফলমূলের চারা আমরা বিক্রি করে থাকি।বিশেষ করে থাইল্যান্ড থেকে আনা আম, নারিকেল গাছসহ দেশী বিদেশী ফলের চারা এখানে পাওয়া যায়। তিনি জেলাবাসীকে এখান থেকে চারা নিয়ে ফল বাগান তৈরী করে নিজেদের ভাগ্য বদলের আহবান জানান।
বিভিন্ন প্রকারের ফলের চাষ করে এলাকার ফলের চাহিদা মিটানোর পাশাপাশি আর্থিকভাবে এলাকার চাষীরা লাভবান হবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর