গোপালগঞ্জে মানবপাচারকারী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
যুগকথা রিপোর্ট :
গোপালগঞ্জের মুকুসুদপুর থেকে রাশিদা বেগম (৪২) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকা থেকে ওই নারী মানপাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাশিদা বেগম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমির হোসেনের স্ত্রী।
আজ বুধবার মানব পাচারকারী রাশিদা বেগমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেন র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে দিগনগর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই এলাকায় অাত্মগোপনে থাকা রাশিদা বেগমকে গ্রেফতার করা হয়। তার স্বামী আমির হোসেনও একজন মানব পাচারকারী।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে। তাকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর