গোপালগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।। 

গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের নির্মিত শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ও জেলা যুব উন্নয়ন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইলিয়াছুর রহমান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক যুবউন্নয়ন মোঃ সায়াদ উদ্দিন আহম্মেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরে জেলা যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে সেখানে আগত সাধারন মানুষের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। এছাড়া বিকেলে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর