টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় কৃষকলীগের শ্রদ্ধা ও বৃক্ষরোপণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।

আজ শনিবার দুপুর ১২ টায় তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে নেতৃবৃন্দ ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহসভাপতি শরিফ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আবদুর রহমান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ মিলন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আসলাম সরদার, পৌর কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল মোল্লা উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর