টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ৩ হাজার শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলুর উদ্যোগে ৩ হাজার শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

আজ বুধবার বিকাল ৪টায় টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে শীতার্ত নারী পুরুষের হাতে কম্বল তুলে দেন আগ্রণী ব্যাংকের পরিচালক খন্দোকার মঞ্জুরুল হক লাবলু।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদসদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মুত্তাহিদুর রহমান ছিরুসহ অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকগন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর