টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারকে শারিরীকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে চিকিৎসকেরা চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারকে শারিরীকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে সেখানকার চিকিৎসকেরা চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে।

আজ রোববার সকাল থেকে তারা তাদের কর্মবিরতি শুরু করেছেন।দোষী ব্যক্তিরা গ্রেফতার না হওয়া পর‌্যন্ত চিকিৎসকেরা তাদের কর্মবিরতী পালন করে যাবেন বলে জানাগেছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ৮টার দিকে একজন রোগী করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানে সাড়ে টার দিকে ওই রোগী মারাযায়।তাকে চিকিৎসা দিতে দেরী হয়েছে এমন অযুহাতে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে রোগীর স্বজনরা শারিরীকভাবে লাঞ্চিত করে।

এ ঘটনার জের ধরে ডাক্তারদের পক্ষ থেকে গতকালই(শনিবার)টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ২৪ ঘন্টার মধ্যে আসামীদেরকে গ্রেফতার করা না হলে চিকিৎসকেরা ধর্মঘটে যাবেন বলে আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার করতে না পারায় তারা ইনডোর, করোনা রোগীদের চিকিৎসা করা বাদে আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন।

এদিকে, এ ঘনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে জেলা শহরের এসএম মডেল সরকারী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর