ডাঃ আবিদ হাসান শেখ আর আমাদের মাঝে নেই

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, বি.এম.এ গোপালগঞ্জ শাখার আজীবন সদস্য, কার্যনির্বাহী পরিষদের এক্স অফিসিও সদস্য, জেলা বি.এম.এ-এর সাবেক সফল সভাপতি,  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা ডাঃ আবিদ হাসান শেখ আর আমাদের মাঝে নেই।

তিনি আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোক রোগে ভুগছিলেন।

আগামীকাল বুধবার (০৩ ফেব্রুয়ারী) কোর্ট মসজিদ প্রাঙ্গনে জোহরবাদ মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের গেটপাড়া পৌর কবর স্থানে তার লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য  সহকর্মী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, বিএমএ, উদীচী, জেমসাসহ অসংখ্য সংগঠন ও ব্যক্তি শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পারবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর