Home ব্রেকিং নিউজ... ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করতে আন্তঃধর্মীয় সংলাপ

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করতে আন্তঃধর্মীয় সংলাপ

০
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করতে আন্তঃধর্মীয় সংলাপ

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্প” এই সংলাপের আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্তণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এম,পি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল শাহিন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, জেলা াওয়াী লীগের সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমীন, গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, টুঙ্গিপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দেবাশিষ মন্ডল, কোর্ট মসজিদের ইমাম মোঃ হাফিজুর রহমান, কাশিয়ানীর পিংগলিয়া মাদ্রাসার মজিবর রহমান মোল্যা, গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোঃ আব্দুল্লাহ, ধর্মীয় গবেষক ড. সিরাজীসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংলাপে অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে সব ধর্মের লোকজনকে মানবিক ও সবার প্রতি সবার সম্মানবোধ দেখানোর উপর জোর দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here