বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বর থেকে স্বেচ্ছাসেবক লীগ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল গুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল করে। পরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তারা মানববন্ধন করে।

এসব সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর‌্য ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর