Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির শ্রদ্ধা

০
বঙ্গবন্ধুর সমাধিতে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মানবধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক।

আজ শনিবার তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here