বাংলাদেশ উন্নয়নশীল রাস্ট্রে উন্নিত হওয়ায় গোপালগঞ্জে আনন্দ উদযাপন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 স্টাফ রিপোর্টার।।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ।

আজ রবিবার বিকালে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়মে গোপালগঞ্জ জেলা পুলিশ এ আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২০ পাউন্ড ওজনের কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা ‍সিদ্দিকা, পিবিআই এর পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন শেখ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা তাদের আলোচনায় ৭ মার্চ এর তাৎপর্য এবং বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর