মুকসুদপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই মামলার ২৬ আসামী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার ২৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকালে অভিযান চালিয়ে খান্দাপাড়া ও বহুগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে থেকে এদের গ্রেফতার করা হয়।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শওকত হোসেন জানান, আসামীরা পুলিশের উপর হামলা চালিয়ে অপর আসামীদের ছিনিয়ে নেন। ঘটনার পর থেকে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে ছিল। আজ সোমবার তারা মাইক্রোবাসে করে জেলা সদরের আদালতে হাজিরা দিতে আসার সময় পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে পুলিশ আদালতে পাঠিয়ে দেয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ মে (শনিবার) সন্ধ্যায় উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া-ভাটরা গ্রামের মুকসুদপুর-রাজপাট বাইপাস সড়কের মোড়ে পুলিশের উপর হামলা চালিয়ে ৩ আসামীকে ছিনিয়ে নিয়েছিলো আসামী পক্ষের লোকজন। ছিনতাইয়ের সময় হামলায় ৭ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় খান্দারপাড় ইউ.পি চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামী করে ৩৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো শতাধিক লোককে আসামী করে একটি মামলা দায়ের করে পুলিশ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর