বাংলাদেশ বিমানের ফ্লাইটে ৩০ কেজি স্বর্ণের চালান আটক

বিমানের ৩২ জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও ওয়াশরুম থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩০ কেজি বলে জানা গেছে।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩০ কেজি ওজনের স্বর্ণের চালান জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস ও গোয়েন্দা সংস্থা এনএসআই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এই চালান জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা সম্ভব হয়েছে।

জানা গেছে, আজ শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ঐ বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ৩২ জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও ওয়াশরুম থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩০ কেজি বলে জানা গেছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। এদের মধ্যে দুজন দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার যাত্রী ও দুজন সিলেটের। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা বিস্তারিত জানা যায়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর