নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ-অবস্থানে বাধা নেই, আদেশ সংশোধন

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, আগের অফিস আদেশটি সংশোধন করা হয়েছে। কোনো সমস্যা নেই, আপনারা (সাংবাদিকরা) আগের মতোই কাজ করবেন।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সার্বিক নিরাপত্তা রক্ষার নামে ‘সাংবাদিকদের হুমকি’ মনে জারি করা অফিস আদেশ আপত্তির মুখে সংশোধন করলো নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ ও অবস্থানে কোনো বাধা না থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, আগের অফিস আদেশটি সংশোধন করা হয়েছে। কোনো সমস্যা নেই, আপনারা (সাংবাদিকরা) আগের মতোই কাজ করবেন।

এর আগে সকালে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তার জন্য দর্শনার্থীদের মতো সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করে অফিস আদেশ জারি করে ইসি। আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রজেক্ট, ইভিএম প্রজেক্ট, সিবিটিইপি প্রজেক্ট, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ছাড়া অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সাংবাদিকরা আপত্তি জানান। বিষয়টি ইসি সচিব শফিউল আজিমের কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি আকরামুল হক সায়েম। পরে তা সংশোধন করার কথা জানান ইসি সচিব।

পরে বিকেলে নতুন এক অফিস আদেশ জারির মাধ্যমে সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর