আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি-জামায়াত: সজীব ওয়াজেদ জয়

BNP-Jamaat re-emerged in violent form: Sajeeb Wazed Joy

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিএনপি-জামায়াত আবারও হিংস্র রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং তারপুত্র সজীব ওয়াজেদ জয়।

শনিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে এ কথা লিখেছেন সরকারপ্রধানের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা।

তিনি লিখেছেন, ‘আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি, আর তাদের মিত্র জামায়াত। পল্টন কালভার্ট রোডে পুলিশ সদস্যকে আক্রমণ করার দৃশ্য! কী বীভৎস, কী নির্মম বিএনপি-জামায়াত। বাংলাদেশের মানুষ আগেও এই নির্মমতাকে সমর্থন দেয়নি এখনো দেবে না।’

সজীব ওয়াজেদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নয়াপল্টনে সংঘর্ষ চলাকালে বিএনপির নেতা-কর্মীরা লাঠি হাতে এক পুলিশ সদস্যকে পেটাচ্ছেন। মার খেয়ে ওই পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে আঘাত করা হচ্ছিল।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর