Home খেলার খবর গোপালগঞ্জ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

গোপালগঞ্জ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

গোপালগঞ্জ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

গোপালগঞ্জ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ ঢাকা বিভাগীয় (সাউথ) পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির, জেলা ক্রিড়া অফিসার মো. শাহীন সুলতান রাজা, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ ছাড়াও খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজার এবং ক্রিড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

immage 1000 01

মতবিনিময় সভায় উপস্থিত খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজার ও ক্রীড়া কর্মকর্তাদের শুভেচছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তাদেরকে আরো সাফল্যের দিকে এগিয়ে যাবার জন্য জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পরে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সকলকে জার্সি ও ট্রাকস্যুট উপহার দেওয়া হয়।এছাড়া এ সময় খেলোয়াড়বৃন্দ তাদের চ্যাম্পিয়ন ট্রফি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here