জেলা প্রশাসনের আর্থিক অনুদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ক্রিকেট খেলোয়ারের দাফন কাফন সম্পন্ন করার  জন্য আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার(১ জুন) দুপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের হলরুমে বসে নিহত খেলোয়ার তামজিদ আহমেদের ছোট চাচা নুরুজ্জামানের হাতে আর্থিক অনুদানের পাঁচিশ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এসময় জেলা ত্রাণ ও পুনরবাসন কর্মকর্তা আশ্রাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবীর, জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ বৈরাগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে খেলোয়ার তামজিদের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে ময়না তদন্ত করা হয়। পরে নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূয়াপুরে নিয়ে যান পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত বুধবার (৩১ মে)দুপুরে  গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির প্রীতি ম্যাচ   চলছিল। 

খেলা চলাকালীন হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত হলে সে মারাত্মক আহত হয়ে মাঠে লুটে পড়েন। মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তামজিদকে মৃত ঘোষনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর